Contacts

+88 01826-762672

Birganj, Dinajpur, Bangladesh

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)। ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে দেশ–বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দের সহযোগিতায় সংস্থাটি ২২০টি শীতবস্ত্র উপহার দিয়েছে।

প্রথম ধাপে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সকালে ১২০টি কম্বল বিতরণ করা হয়। পরে বিকেলে উপজেলার বিভিন্ন অঞ্চলে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিদুর রহমান, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. ইউসুফ আলী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগম এবং আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এর সদস্যবৃন্দ।

ইউআরডিপি-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বলেন, “উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এ বছর আমাদের লক্ষ্য ২,০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া। সকল শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *