Contacts

hello@urdp.org

+88 01826-762672

Birganj, Dinajpur, Bangladesh

ইউআরডিপি’র নতুন সংযোজন: প্রতি ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে ২৪ জন

আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর ‘আবহ (আমরা বড় হবো)’ কর্মসূচির আওতায় ‘কম্পিউটার অপারেশন’ বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণটি ইউআরডিপি’র প্রধান কার্যালয়, ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে সহায়তা করছে ইউআরডিপি’র অঙ্গ প্রতিষ্ঠান ‘আবহ – স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’।

উল্লেখ্য, ইউআরডিপি স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এই কম্পিউটার অপারেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *